মাসি পিসি ক্লাস 8 বাংলা

আমান টিউশন

সাবির স্যার

গোলাপবাগ

 ৪.৩) ‘মাসিপিসি' কবিতার এই মাসিপিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পার যাঁদের

 ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়?

উত্তর:কবি জয় গোস্বামীর রচিত ‘মাসিপিসি' কবিতায় ট্রেনের উপরে নির্ভর করে জীবিকা

 ট্রেনে চাল,তুলতে,আসা হতদরিদ্র নারীদের দেখা মেলে। এরা ছাড়াও ট্রেনে বিচিত্র জীবিকার

 মানুষজনকে যাত্রী হিসেবে দেখা যায়।আর দেখা যায় হকারদের।তাঁরা যাত্রীদের কাছে

 বিক্রির জন্য নানান জিনিস নিয়ে ট্রেনে ওঠে।কেউ মণিহারি দ্রব্যের বিক্রেতা,কেউ ফল

 বিক্রেতা, চানাচুর-বাদাম বিক্রেতা,লজেন্স বিক্রেতা,খেলনা বিক্রেতা, কেউ-বাসংবাদপত্র

 ইত্যাদি। এঁদের মধ্যে চা বিক্রেতা বা জুতো পালিশওয়ালাদেরও দেখা যায়। এ ছাড়াও বহু

 কণ্ঠশিল্পী, জাদুশিল্পী এমনকি ভিকারীরা যাত্রীদের দিকে হাত বাড়ান।তারা নানান বিপদের

 ঝুঁকি,নানান লাঞ্ছনাতে শিকার হয়ে এইভাবেই তারা জীবিকা অর্জন করে।


৪.৪) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওরা কাজ করে' কবিতাটি তুমি পড়ে নাও। 'মাসিপিসি' কবিতার

 সঙ্গে 'ওরা কাজ করে' কবিতার কোন্ সাদৃশ্য তোমার চোখে পড়ল তা আলোচনা করো।


উত্তর: ‘ওরা কাজ করে' কবিতাটি রবীন্দ্রনাথের ‘আরোগ্য' কাব্যগ্রন্থের অন্তর্গত ১০ সংখ্যক

 কবিতা। এই কবিতাটিতেও শ্রমজীবী মানুষের কথা কবি প্রকাশ করেছেন। সদ্য রোগমুক্ত

 কবি 'মাটির পৃথিবী'র দিকেচোখ মেলে জনতার কর্মমুখর কলরবই শুনতে পেয়েছেন।

 মানুষের প্রতিদিনের প্রয়োজনেযুগ-যুগান্তর ধরে তাঁরা কাজ করে চলেছেন। এঁরাই ধরে

 রেখেছেন সভ্যতার হাল, দাঁড় টেনেএগিয়ে নিয়ে চলেছেন সভ্যতাকে। মাঠে মাঠে বীজ বোনা

 থেকে শুরু করে পাকা ধান কাটারকাজে, অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের সমুদ্র-নদীর ঘাটে ঘাটে, বড়ো

 বড়ো শিল্প-বাণিজ্যকেন্দ্রে ক্ষুদ্রথেকে ভারী শিল্পের কাজে মানুষের চিরন্তন জীবনসংগ্রামের

 চিত্র কবি প্রত্যক্ষ করেছেন।পাঠ্য ‘মাসিপিসি’ কবিতাতেও শ্রমজীবী নারীদের

 জীবনসংগ্রামের ছবি ফুটে উঠেছে। তাঁদেরসেই অবিরত লড়াইয়ের মূলে যে অদম্য প্রাণশক্তি

 রয়েছে, তাকে কবি সম্মান জানিয়েছেন।সেদিক থেকে বিচার করলে ‘ওরা কাজ করে'

 কবিতার সঙ্গে ‘মাসিপিসি'কবিতারঅনেকখানি মিল দেখা যায়। এ ছাড়াও রবীন্দ্রনাথের

 কবিতার ইতিহাসচেতনা ওসমাজচেতনার কথাওআমাদের পাঠ্য ‘মাসিপিসি' কবিতাতেও

 ফুটে উঠেছে।


৫) নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো।

৫.১) ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে।(জটিল বাক্যে) 

উত্তর: ফুল যেমন ছুঁয়ে যায় চোখের পাতায় তেমনই জল ছুঁয়ে যায় ঠোঁটে।

৫.২) ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে। (জটিল বাক্যে)

উত্তর: যখন রাত থাকে তখন ঘুমপাড়ানি মাসিপিসি ওঠে। 

৫.৩) অনেকগুলো পেট বাড়িতে,একমুঠো রোজগার।

(যৌগিক বাক্যে)

উত্তর: অনেকগুলো পেট বাড়িতে কিন্তু একমুঠো রোজগার।

Comments

Popular posts from this blog

Class 6 Grassroots Democracy Part 2

Elizabeth black well class 4

নদীর বিদ্রোহ ক্লাস 10